ক্যাশলেস বাংলাদেশ” বিনির্মাণে Bangla QR বাস্তবায়নে অগ্রণী ব্যাংকের রোড শো

অর্থনীতির খবর ঢাকা: “ক্যাশলেস বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে এবং ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে Bangla QR বাস্তবায়নে অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজউক ভবন শাখার উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
রোড শোতে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর ও নিরাপদ লেনদেনে জনগণকে উৎসাহিত করা হয়। তাছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা পূর্ব এর অঞ্চল প্রধান শিশির কান্তি দাস, সার্কেল উপ-মহাব্যবস্থাপক জসিমউদ্দীন ও কামাল হোসেন, শাখা ব্যবস্থাপক মুহাম্মদ জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এ সময় সংশ্লিষ্টরা বলেন, Bangla QR-এর মাধ্যমে গ্রাহকরা সহজেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সময় ও খরচও কমবে।
অগ্রণী ব্যাংকের রাজউক শাখার এ উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি “ক্যাশলেস বাংলাদেশ” বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
রোড শোতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে Bangla QR ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করেন।






