অগ্রণী ব্যাংক পিএলসি-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান

অগ্রণী ব্যাংক পিএলসি-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে  নূর মোহাম্মদের যোগদান।

অর্থনীতির খবর ডেস্ক : অগ্রণী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ ২৩ নভেম্বর ২০২৬ যোগদান করেছেন জনাব নূর মোহাম্মদ। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান উপব্যবস্থাপনা পরিচালকগণ, মহাব্যবস্থাপকগণ, বিভিন্ন ডিভিশনের উপমহাব্যবস্থাপকসহ ব্যাংকের সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা।

যোগদানকালে নতুন ব্যবস্থাপনা পরিচালক বলেন, ৯৭৯টি শাখা এবং প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে অগ্রণী ব্যাংকের সামনে রয়েছে অপার সম্ভাবনা। সবাই একটি দল হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব। আধুনিক ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় এবং ব্যবসা সম্প্রসারণকে তিনি বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে ২৮ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন জনাব নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকে যোগদানের আগে যমুনা ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অগ্রণী পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদকে জানাই আন্তরিক স্বাগত ও অভিনন্দন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দক্ষতা ও অভিজ্ঞতায় অগ্রণী ব্যাংক পিএলসি সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন দিগন্তে এগিয়ে যাবে—এই প্রত্যাশা।